সেই ২১ উন্নয়ন প্রকল্পের দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটি নগরের ছয়টি ওয়ার্ডের ২১টি উন্নয়ন প্রকল্পের দরপত্র বাতিল করে দিয়েছে। এসব প্রকল্পের জন্য পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেয় কমিটি। তবে অন্য তিনটি প্রকল্পের দরপত্র বাতিল করা হয়নি।
গতকাল মঙ্গলবার দুপুরে দরপত্র মূল্যায়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ।
করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ছয়টি ওয়ার্ডের ২১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৯৩টি শিডিউল বিক্রি হয়৷
করপোরেশন গত ১৪ এপ্রিল চট্টগ্রাম নগরের ছয়টি ওয়ার্ডের ২৪টি প্রকল্পের দরপত্র বিজ্ঞপ্তি দেয়। দরপত্র বিক্রির শেষদিন ছিল ২৯ এপ্রিল। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের কর্মীদের বাধার কারণে সাধারণ ঠিকাদারেরা ওই দিন বেলা দুইটা পর্যন্ত ২১টি প্রকল্পের শিডিউল সংগ্রহ করতে ব্যর্থ হন। পরে মেয়রের হস্তক্ষেপে তাঁরা শিডিউল সংগ্রহ করেন।