সেই ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের প্রক্রিয়া এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতের আদেশে আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলসহ আইনের বিধান অনুসরণ ছাড়া ওই কর্মকর্তাদের পুনর্বহালের প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে আইন ও সংস্থাপন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সচিব ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জের জনৈক মতিয়ার রহমান হাইকোর্টে রিটটি করেন।