সেই ‘বন্ধু’ এখনো গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ব্যবসায়ী মাহবুব আলম ওরফে রাসেল হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার আসামি তাঁর আরেক বন্ধু সাব্বিরকে গত সোমবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।মাহবুবকে তাঁর দুই বন্ধু জ্যোতির্ময় সরকার ওরফে জয় ও সাব্বির গত ৪ এপ্রিল তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে যান। ২২ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নর্দমা থেকে মাহবুবের লাশ উদ্ধার করা হয়।