সেকশন অফিসার নিয়োগ বন্ধের দাবি সাদা দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘সেকশন অফিসার’ নিয়োগ-প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল।

গতকাল শনিবার বিকেলে সাদা দলের সভাপতি অধ্যাপক মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীনের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে মেধাবীদের বাদ দিয়ে একের পর এক অনিয়ম করছে প্রশাসন। এসব পদে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কম মেধা নিয়ে একদলীয়ভাবে নিয়োগ পাচ্ছেন ছাত্রলীগের কর্মীরা। এতে করে পুরো বিশ্ববিদ্যালয়ের নিয়োগ-প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হচ্ছে। একদলীয় নিয়োগ বন্ধ করতে প্রশাসনকে ইতিপূর্বে কয়েকবার লিখিত ও মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু তাতে কোনো সুফল হয়নি। যেন শিক্ষক-কর্মকর্তা নিয়োগই প্রশাসনের একমাত্র কাজ।

প্রসঙ্গত, ‘ভিসি যুবলীগের, সেকশন অফিসাররা ছাত্রলীগের’ শিরোনামে গত শুক্রবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।