সেকায়েপ প্রকল্পের অধীন উপবৃত্তির আবেদন সংগ্রহ
শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহ্যান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) অধীন ২০১৪ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার জন্য আবেদন সংগ্রহ করা হচ্ছে। দেশের ৬১টি জেলার ১২৫টি উপজেলায় বর্তমানে পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে।
গতকাল ২৭ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়নে স্থাপিত পিএমটি (প্রক্সি মিনস টেস্টিং) বুথে আবেদন সংগ্রহ করা হবে। এ জন্য ছাত্রছাত্রীদের নিজ নিজ ইউনিয়ন বুথে যোগাযোগ করতে বলা হচ্ছে।
আর্থিক অভাবের কারণে যেসব পরিবারের সন্তানদের লেখাপড়ার ব্যয়ভার বহন করা সম্ভব হয় না, তারা আবেদন করতে পারবে। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে লেখাপড়া করছিল অথচ গত দুই বছর স্কুলে আসছে না, এমন ঝরে পড়া দরিদ্র শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
উপজাতি ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা পিএমটি বুথে গিয়ে আবেদন করলে উপবৃত্তি ও বেতন সুবিধার জন্য সরাসরি নির্বাচিত হবে। বিজ্ঞপ্তি।