সেক্টর কমান্ডার নূরউজ্জামানের স্মরণসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নূরউজ্জামানের স্মরণসভা আজ শনিবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।‘লে. কর্নেল (অব.) কাজী নূরউজ্জামান স্মরণসভা নাগরিক কমিটি ওই স্মরণসভার আয়োজন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী এতে সভাপতিত্ব করবেন। এ ছাড়া দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেবেন। কমিটির যুগ্ম আহ্বায়ক হায়দার আনোয়ার খান স্মরণসভায় সবাইকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি।