প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রামের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি মো. ইদ্রিসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় নগরের দোস্ত বিল্ডিংয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক অধ্যাপক মো. মঈনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক নুরুল আলম মন্টু। প্রধান আলোচক ছিলেন সংগঠনের বিভাগীয় সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী। বক্তব্য দেন সুভাষ চৌধুরী, খালেদা আক্তার চৌধুরী, যদু গোপাল বৈষ্ণব, আবুল কাশেম, নূরে আলম ছিদ্দিকী, আবদুল মালেক খান, স্নেহজয় চৌধুরী, সাইফুন্নাহার, অজয় মিত্র, আহমুদুর রহমান চৌধুরী, মো. বাদশা মিয়া, গৌরী শংকর চৌধুরী, আবু জাফর প্রমুখ। বিজ্ঞপ্তি।