সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ, ৭১-এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন সাংবাদিক হারুণ হাবীব।
গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে সংগঠনের চতুর্থ জাতীয় সম্মেলনে আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়।
কমিটির অন্যান্য পদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও মেজর (অব.) রফিকুল ইসলাম। সহসভাপতি নির্বাচিত হয়েছেন লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ, সাবেক আইজিপি মোহা. নুরুল আলম, স্থপতি মোবাশ্বের হোসেন, ম. হামিদ, আনোয়ারুল আলম, মেজর জেনারেল (অব.) শাহজাহান। যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদ ও অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারি।
এ ছাড়া প্রবীণ মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ফোরামের একটি কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয়। উপদেষ্টা পরিষদে আছেন কর্নেল (অব.) শামসুল আলম, মাহবুবউদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ডা. সারওয়ার আলী, ক্যাপ্টেন (অব.) শাহাব ইউ আহমেদ, ক্যাপ্টেন (অব.) আকরাম হোসেন, আক্কু চৌধুরী, মেজর (অব.) এ এস এম শামসুল আরেফিন, সালেহ চৌধুরী, ডা. এম এ হাসান, কর্নেল (অব.) এ এস হেলালউদ্দিন, অধ্যাপক ডা. আমজাদ হোসেন ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির। বিজ্ঞপ্তি।