সেক্যুলারিজম নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় সেক্যুলারিজমের ভবিষ্যৎ নিয়ে সেমিনার হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের মোক্তারপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলনকক্ষে উদীচী জেলা সংসদ এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রিয়াজ। আলোচনা করেন শিক্ষাবিদ যতীন সরকার, নাট্যজন রামেন্দু মজুমদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম মাজাহারুল ইসলাম প্রমুখ।