সেগুন কাঠ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন লক্ষাধিক টাকা মূল্যমানের বিক্রয়নিষিদ্ধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। গতকাল রোববার সকালে সিলেট বন বিভাগ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি দল সিলেট নগরের বঙ্গবীর এলাকা থেকে সেগুন কাঠ জব্দ করে। বন বিভাগ সূত্র জানায়, সংঘবদ্ধ চোরাকারবারিরা কাঠগুলো গন্তব্যে নেওয়ার চেষ্টাকালে গোপন সংবাদে অভিযান চালানো হয়। ১৯০ সিএফটি কাঠের মজুদ করার সময় জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার কাজে ব্যবহূত লোকজন পালিয়ে যায়।