সেগুন কাঠসহ বনদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার গভীর রাতে সংরক্ষিত পাহাড়ি বনের ভেতরে অভিযান চালিয়ে সেগুন কাঠসহ নূর কাদের (৩৫) নামের এক বনদস্যুকে আটক করেছেন বনকর্মীরা। বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ আনিসুল হক বলেন, রোববার রাত ১২টার দিকে উপজেলার শালাপুর বিটের আওতাধীন সংরক্ষিত বনের ভেতরে এলাকার চিহ্নিত বনদস্যু নূর কাদের তাঁর লোকজন নিয়ে সেগুনগাছ কাটতে শুরু করেন।