সেগুনবাগিচায় আহত চা দোকানির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় রডের আঘাতে আহত চা–দোকানি মো. হাবিব (২২) গতকাল শনিবার সকালে মারা গেছেন। গত ২৩ মে তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন।
রমনা থানার পুলিশ জানায়, গত ২১ মে সেগুনবাগিচায় অডিট ভবনের কাছে রোকন, সোহেল, মফিজ ও আরমান নামের কয়েক ব্যক্তি একটি গাড়ির গ্লাস চুরি করছিলেন। এ সময় তাঁরা হাতেনাতে ধরা পড়লে তাঁদের পিটুনি দিয়ে ছেড়ে দেওয়া হয়। ওই এলাকার চা–দোকানি হাবিব তাঁদের রক্ষা না করায় চোরেরা তাঁর ওপর ক্ষিপ্ত হন।
২৩ মে রাত সোয়া আটটার দিকে রোকন ও সোহেলের নেতৃত্বে আট ব্যক্তি ২৭/৫ সেগুনবাগিচায় হাবিবের দোকানে এসে তাঁকে অাক্রমণ করেন৷ একপর্যায়ে তাঁরা হাবিবের পেটে রড ঢুকিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান।