সেচ এলাকায় নিরবচ্ছিন্নভাবে আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বোরো মৌসুমে জরুরি প্রয়োজন ছাড়া সেচ এলাকায় বিদ্যুতের লোডশেডিং করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক। গতকাল রোববার সংসদে উত্থাপিত কাজী কেরামত আলীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। একই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো যথাসম্ভব চালু রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা হবে। রাত ১১টা থেকে সকাল সাতটা পর্যন্ত সেচপাম্পগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। শিল্পকারখানার হলিডে স্ট্যাগারিং ও প্রয়োজনে দিনের বেলায় শহরাঞ্চলে এলাকাভিত্তিক লোডশেডিং করা হবে। শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত আটটার মধ্যে বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।