সেচ প্রকল্প রক্ষায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ এবং সেচ ও পানি নিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা এগারোটায় ওই প্রকল্পের উদ্দমদী পাম্প হাউস মিলনায়তনে এ সভা হয়। প্রকল্পের পানি ব্যবস্থাপনা সমিতি এ সভার আয়োজন করে। ওই সমিতির সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প) তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজাম উল হক ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী এস এম আতাউর রহমান প্রমুখ।