সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না: সচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের লোডশেডিং কমাতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে প্রতিবছর অন্তত দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুতের ঘাটতি না থাকলেও ট্রান্সফরমারের ধারণক্ষমতা না থাকার কারণে আগামী সেচের মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না। তাই সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ গতকাল সন্ধ্যা ছয়টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) বিদ্যুৎ সরবরাহ-বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।যশোর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব নজরুল ইসলাম খান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মঈন উদ্দীন প্রমুখ।