সেচপাম্পের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে সেচপাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিউর রহমান (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মধুরামপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মজিউর সকাল ছয়টায় বোরো খেতে সেচ দিতে বাড়ি থেকে বের হন। পরে বাড়ির পাশে আবদুস সালামের বসানো সেচপাম্পটি চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি পুলিশকে কেউ জানাননি।