সেচযন্ত্র জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদীঘি হাওরে বিল শুকিয়ে মাছ ধরার সময় একটি সেচযন্ত্র জব্দ ও বিলের ইজারাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার সন্ধ্যায় ওই অভিযান পরিচালনা করেন রাজনগরের সহকারী কমিশনার (ভূমি) শামীম আল ইমরান। এ সময় রাজনগর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফণীভূষণ দেব উপস্থিত ছিলেন। মৎস্য সংরক্ষণ আইনে বিল শুকিয়ে মাছ ধরা হলে দুই মাস থেকে এক বছরের সাজা ও দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।