প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে সেচযন্ত্র (শ্যালো মেশিন) চালুর সিদ্ধান্তের প্রথম দিন গতকাল মঙ্গলবার খননযন্ত্র (শেড) চালুর চেষ্টা চালিয়েছেন পাথর উত্তোলনকারী একদল শ্রমিক। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। উচ্চ আদালতের নির্দেশে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পরিবেশবিধ্বংসী ‘বোমা মেশিন’ বন্ধ করার পর পাথর উত্তোলন প্রায় দুই সপ্তাহ বন্ধ ছিল। এ অবস্থায় গত সোমবার বিকেলে ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ একটি সভায় যোগ দিয়ে পাথর উত্তোলনের জন্য বোমা মেশিনের বদলে সেচযন্ত্র চালুর ঘোষণা দেন।