সেতু কর্তৃপক্ষ বিল সংসদে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় হাজার মিটার বা তার চেয়ে বড় দৈর্ঘ্যের সেতু, টানেল, ফ্লাইওভারসহ এক্সপ্রেসওয়ের নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেতু বিভাগের ওপর ন্যস্ত করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল ২০১৬ গতকাল সোমবার সংসদে উত্থাপিত হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন।

পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

২০০৮ সালে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে সেতু বিভাগ গঠিত হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ বিভাগের অধীন একটি সংস্থা।

সেতু কর্তৃপক্ষ বিলে আরও বলা হয়েছে, কেউ সেতু, টানেল, টোল সড়ক বা কর্তৃপক্ষের অন্য কোনো স্থানে যানবাহন চলাচলে বাধা দিলে বা কর্তৃপক্ষের কোনো বিজ্ঞপ্তি সরিয়ে ফেললে অথবা সারি ভেঙে টোল ঘরের কাছে জট সৃষ্টি করলে তার ১০ হাজার টাকা জরিমানা হবে।

এ ছাড়াও সামরিক সরকারের আমলে জারি করা দ্য টি অর্ডিন্যান্স ১৯৭৭ এবং দ্য টি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ১৯৮৬ বাতিল করে নতুন আইন করতে চা-বিল ২০১৬ সংসদে উত্থাপন করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি উত্থাপন করেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।