সেতু থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের চাপাইর এলাকায় তুরাগ নদের ওপর বেইলি সেতু থেকে পড়ে আট বছর বয়সের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম সাঈম হোসেন। সে চাপাইর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাঈমের পরিবারের সদস্যরা প্রথম আলোকে বলেন, সাঈম গতকাল ওই সেতুর ওপর দিয়ে হেঁটে কালিয়াকৈর বাজারে যাচ্ছিল। একপর্যায়ে একটি গাড়ি ওই সেতুর ওপর ওঠে। সে সেতুর পাশে দাঁড়ায়। একপর্যায়ে গাড়ির ঝাঁকুনিতে নিচে পড়ে যায়। আশপাশের লোকজন তুরাগ নদ থেকে সাঈমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।