সেতু দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর এলাকায় ওপেন ফাউন্ডেশন সেতু দেবে যাওয়ায় বাউফলের সঙ্গে কালিশুরীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে পটুয়াখালীর সঙ্গে কালিশুরীর সরাসরি বাস চলাচল। গত রোববার সকালে হঠাৎ সেতুটি দেবে যায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলে সড়ক যোগাযোগ উন্নয়নের লক্ষ্যে নুরাইনপুর বাজারের উত্তর পাশে খালের ওপর ১৯৯২ সালে সেতুটি নির্মাণ করা হয়। পুরোনো এ সেতুটির দুই দিকের মাটি আগেই অনেকটা সরে গিয়ে ফাটল ধরেছিল। সেতুটি ছিল উপজেলার কালিশুরী এলাকার মানুষের সড়কপথে বাউফল সদর ও পটুয়াখালী জেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার হতো এ সেতু দিয়ে। রোববার সকালে হঠাৎ সেতুটি কয়েক ফুট নিচের দিকে দেবে গিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।