সেতু নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা উন্নয়ন ফোরাম নগরের সঙ্গে দিঘলিয়া উপজেলার সরাসরি সংযোগ স্থাপনে ভৈরব নদের ওপর সেতু নির্মাণসহ চার দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার স্মারকলিপি দিয়েছে। সংগঠনের চেয়ারম্যান শফিকুল হামিদ সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি দেন। সংগঠনের অন্য দাবিগুলো হলো খুলনা শহরের সঙ্গে কয়রা ও পাইকগাছা উপজেলার দূরত্ব কমাতে গল্লামারী থেকে দেলুটি-দারুল মল্লিক সেমি হাইওয়ে নির্মাণ, দারুল মল্লিকে ফেরি স্থাপন এবং বটিয়াঘাটার বারআড়িয়া খেয়াঘাট থেকে দেলুটি ফুলবাড়ী পর্যন্ত বাঁকা সড়ক সোজা করা।