সেতু ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় পাথরবোঝাই একটি ট্রাকসহ বিকল্প সেতুটি ভেঙে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।সওজ বিভাগ জানায়, ওই সড়কের বর্ণি এলাকায় নতুন একটি সেতুর নির্মাণকাজ চলায় বিকল্প সেতু দিয়ে যান চলাচল করছিল। গতকাল সকালে ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক বিকল্প সেতুতে ওঠার সঙ্গে সঙ্গে সেতু ভেঙে পড়ে। এ সময় ট্রাকের চালক সামান্য আহত হন। খবর পেয়ে সওজের সিলেটের প্রধান প্রকৌশলী একরাম উল্লাহ ও কোম্পানীগঞ্জের ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ভেঙে পড়া সেতুর সংস্কার শুরু করার নির্দেশনা দেন।