সেতুটি কাজে আসছে না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগারো মাস আগে সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু এর উভয় পাশের সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি কোনো কাজে আসছে না।ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি থেকে ১০ কিলোমিটার দক্ষিণে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া সড়কের কানফোরদি খালের ওপর এ সেতুটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।জেলা সওজ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় দুই কোটি ৪৪ লাখ টাকায় ২০ মিটার দৈর্ঘ্যের সিসি গাড়ার এ সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০০৯ সালের ২৯ অক্টোবর। কাজ শেষ হয়েছে ২০১০ সালের ২৮ জুলাই। সেতুটি নির্মাণ করেছেন ঠিকাদার মো. ওয়াহিদ মিয়া।খোঁজ নিয়ে জানা গেছে, সেতুর নকশায় ত্রুটি থাকায় সেটি সমন্বয় করতে গিয়ে ব্যয় বেড়ে গেছে ৩২ লাখ টাকা। এটি এখন পর্যন্ত অনুমোদন করেনি কেন্দ্রীয় সড়ক বিভাগ। অথচ তহবিল থেকে কোনো টাকা না পেলেও দরপত্র অনুযায়ী সেতুর নির্মাণকাজ শেষ করে ফেলেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় বলেন, ‘প্রথম পর্যায়ে সেতুর যে নকশা করা হয়েছিল, সেটি বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় বিষয়টি সমন্বয়ের জন্য সংশোধন করতে গিয়ে সেতুর নির্মাণ-ব্যয় বেড়ে গেছে প্রায় ৩২ লাখ টাকা। এটি বর্তমানে ঢাকার সড়ক বিভাগে অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন না হওয়ায় সেতু নির্মাণের জন্য এখন পর্যন্ত কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তহবিলেও কোনো টাকা নেই। কিন্তু ঠিকাদার দরপত্র অনুযায়ী ইতিমধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করে ফেলেছেন। তিনি (ঠিকাদার) টাকা না পাওয়ায় সেতুর দুই পাশের সংযোগ সড়কের কাজ শেষ করছেন না। ফলে সেতুটি নির্মিত হলেও চালু করা যাচ্ছে না।’