সেতুতে ট্রাক আটকে ১০ ঘণ্টা চলাচল বন্ধ, যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলায় গত রোববার রাতে একটি বেইলি সেতুর পাটাতন সরে গিয়ে ট্রাক আটকে পড়ায় ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গতকাল সোমবার বেলা ১১টায় পুলিশ ও সড়ক বিভাগের চেষ্টায় ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
জানা গেছে, রোববার দিবাগত রাত একটার দিকে পণ্যবোঝাই একটি ট্রাক বেইলি সেতু দিয়ে যাওয়ার সময় সেতুর স্টিলের প্লেট সরে যায়।এর মধ্যে ট্রাকটির চাকা আটকে যায়।