সেতুতে ভাঙন, যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারই পুকুরিয়া এলাকার সেতু ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বারই পুকুরিয়া এলাকার সেতু ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া সড়কের বারই পুকুরিয়া এলাকার একটি সেতু দিয়ে গত ৩১ মার্চ রাতে একটি ট্রাক যাওয়ার সময় সেতুটির একাংশ ভেঙে পড়ে।
এরপর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে বিকল্প পথে বাস চলাচল করলেও গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে। যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এসব কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে ধোবাউড়া উপজেলা পর্যন্ত প্রায় ৩৮ কিলোমিটার সড়ক তিন বছর ধরে বেহাল। সড়কের তারাকান্দা উপজেলার বারই পুকুরিয়া এলাকায় একটি সেতুতে সম্প্রতি ফাটল দেখা দেয়। পরে এলজিইডি ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এতে উল্লেখ করা হয়, ময়মনসিংহ-ধোবাউড়া পথে চলাচলকারী বাস বিকল্প পথে ফুলপুর উপজেলার বওলা বাজার দিয়ে চলাচল করবে। কিন্তু ওই নিষেধাজ্ঞা না মেনে ৩১ মার্চ গভীর রাতে একটি ট্রাক ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়ে যাওয়ার সময় সেতুর মাঝখানে ঢালাইয়ের একাংশ ভেঙে যায়। এরপর থেকে তারাকান্দা-ধোবাউড়া সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে একাংশের ঢালাই ভেঙে আছে। সেতুর পূর্ব প্রান্তে ফাটল তৈরি হয়েছে। সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ থেকে ধোবাউড়াগামী বাসগুলো ফুলপুর উপজেলার বওলা বাজার হয়ে চলাচল করছে। এতে সময় বেশি লাগছে। ময়মনসিংহ থেকে ধোবাউড়ার বাসভাড়া ৭০ টাকা হলেও বিকল্প পথে নেওয়া হচ্ছে ৯০ টাকা। ময়মনসিংহ থেকে ধোবাউড়ায় প্রতিদিন এলজিইডির তারাকান্দা উপজেলা প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, আপাতত সেতুটি সংস্কার করা হবে। তাতে ছোট যানবাহন চলতে পারলেও ভারী যান চলাচল নিষিদ্ধ থাকবে। তিনি আরও বলেন, দ্রুতই সড়ক ও সেতু নতুন করে নির্মাণের কাজ শুরু হবে। সেতু ও তারাকান্দা-ধোবাউড়া সড়কের দরপত্র চূড়ান্ত হয়েছে।