প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন বিদেশি কূটনীতিকনির্ভর হয়ে পড়েছে। তাদের আন্দোলন ১৯৬৯ কিংবা ১৯৯০ সালের জনগণসংশ্লিষ্ট গণ-আন্দোলনের মতো নয়। বরং তাদের আন্দোলন হচ্ছে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করার জন্য। গতকাল শুক্রবার বেলা একটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতী নদীর কালনা ঘাটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী মধুমতী নদীর ওপর একটি সেতু নির্মাণের লক্ষ্যে জায়গা পরিদর্শনে গতকাল কালনা ঘাটে আসেন। খালেদা জিয়া অবরুদ্ধ কি না—এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে বক্তব্য দেওয়ার এখতিয়ার স্বরাষ্ট্র্র প্রতিমন্ত্রীর। তিনি (স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) ইতিমধ্যেই এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।