সেতুমন্ত্রীর ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার প্রথম আলোর প্রথম পাতায় ‘অ্যাকশন শুরু’ শিরোনাম সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী একটি ব্যাখ্যা পাঠিয়েছেন। ব্যাখ্যায় তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে প্রথম আলোকে দেওয়া মন্তব্যে আমি সন্ত্রাস, চাঁদাবাজি, জন-হয়রানিসহ সামগ্রিক বিষয়ে দল-মতনির্বিশেষে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরি। আমার বক্তব্য সুনির্দিষ্ট কোনো ঘটনার ওপর ছিল না, ছিল সামগ্রিকভাবে। কিন্তু প্রতিবেদনে আমার বক্তব্যকে শিরোনামে এনে একটি সুনির্দিষ্ট বিষয় বা ঘটনার ওপর মন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।’