সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাটেশ্বরী নদীর ওপর নির্মিত সেতুটি উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সাংসদ ইফতিকারউদ্দিন তালুকদার প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে পাটেশ্বরী নদীর ওপর ১২০ মিটার দৈর্ঘ্য এবং ৫ দশমিক ৫ মিটার প্রস্থের সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ১১ লাখ টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএনও মুহাম্মদ মুতাসিমুল ইসলাম, বলাইশিমুল ইউপির চেয়ারম্যান আলী আকবর তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।