সেতুর ওপর কাভার্ড ভ্যান আটকে ১০ ঘণ্টা চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী সেতুর ওপর কাভার্ড ভ্যান আটকা পড়ে গতকাল বুধবার ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুপুর দুইটায় পুলিশের রেকার দিয়ে কাভার্ড ভ্যানটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।রাজাবাড়ী বাজার কমিটির সভাপতি আক্তারুজ্জামান জানান, ভোর চারটার দিকে একটি কাভার্ড ভ্যান সেতুর ওপর উঠে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে আটকে যায়। এরপর তা সরাতে না পারায় ওই সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গাজীপুর সড়ক বিভাগের বিভাগীয় প্রকৌশলী এস এম শফিকুল আলম জানান, বেলা দুইটার দিকে রেকার দিয়ে কাভার্ড ভ্যানটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়। যানজটের কারণে ঘটনাস্থলে রেকার পৌঁছাতে দেরি হওয়ায় প্রায় ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।