সেতুর গার্ডার ধসের ঘটনায় তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের হাজিপুর-পুরান মহিপুর পয়েন্টে সোনাতলা নদীর ওপর নির্মাণাধীন শেখ জামাল সেতুর গার্ডার পড়ে হতাহতের ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে গতকাল রোববার গার্ডার পড়ে আহত বাসযাত্রী জগদীশ ঘোষ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২।
জগদীশের বাড়ি খুলনার পাইকগাছার বাঁকা ঘোষ গ্রামে।
জেলা প্রশাসন সূত্র জানায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমল কৃষ্ণ মণ্ডলকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে সোনাতলা নদীর ওপর নির্মাণাধীন শেখ জামাল সেতুর পুরান মহিপুরের পূর্ব পাশের একটি গার্ডারের দুই দিকে হাইড্রোলিক জ্যাক লাগিয়ে শ্রমিকেরা রাবার লাগানোর কাজ করার সময় একটি জ্যাক ভেঙে গার্ডারটি নিচে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসের ওপর পড়ে। ফিরোজা বেগম গুরুতর আহত হন।