সেতুর গার্ডার ভেঙে প্রকৌশলী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে আজ বৃহস্পতিবার নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতুতে স্থাপনের সময় আবারও একটি গার্ডার ভেঙে গেছে। এতে সাইফুল ইসলাম নামে একজন প্রকৌশলী আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ক্রেন দিয়ে ২২ নম্বর গার্ডারটি মূল সেতুতে স্থাপনের কাজ চলছিল। ওই গার্ডারের ওপর দাঁড়িয়ে প্রকৌশলী সাইফুল দিক নির্দেশনা দিচ্ছিলেন। একপর্যায়ে ক্রেনের তার পিছলে গার্ডারটি নদীর চরে পড়ে গিয়ে চার টুকরো হয়ে যায়। এতে গার্ডারের সঙ্গে নিচে পড়ে গিয়ে আহত হন সাইফুল।
লালমনিরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আল আমিন প্রথম আলোকে বলেন, ‘ক্রেন পিছলে দুর্ঘটনাটি ঘটেছে।’
এর আগে, গত ১৫ নভেম্বর একই সেতুতে স্থাপনের সময় একটি গার্ডার ভেঙে যায়।