সেতুর গার্ডারের ধাক্কায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী-ঢাকা রেলপথে ট্রেনের ছাদে ভ্রমণের সময় পাবনার ভাঙ্গুড়ার কৈডাঙ্গা রেলসেতুর গার্ডারের ধাক্কায় অজ্ঞাত এক যাত্রী (৪০) মারা গেছেন। গত রোববার রাতে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর গত সোমবার রাত ১০টায় তিনি মারা যান। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কোনো এক ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তাঁর লাশ পাবনায় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।