প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় রসুনহাট পয়েন্টের নন্দকুঁজা নদীতে নতুন করে সেতু নির্মাণের দাবি তুলেছেন এলাকাবাসী। ওই দাবিতে গত শুক্রবার বিকেলে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লাসহ বিয়াঘাট ও খুবজীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। চাঁচকৈড় খলিফাপাড়া বটতলায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সোহরাব হোসেন। বক্তব্য দেন খুবজীপুর ইউপির চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রমুখ। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি