সেতুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়ায় কচা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সড়কে প্রায় এক ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়। এতে নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, নবনির্বাচিত আমরাঝুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুদ্দোহা প্রমুখ।