সেতুর নিচে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের গুড়িপাড়া এলাকায় একটি সেতুর নিচ থেকে রাসেল (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নগরের রাজপাড়া থানার ওসি মাহামুদুর রহমান বলেন, রাসেলের বাড়ি নগরের কাজিহাটা এলাকায়। তিনি মাদকাসক্ত ছিলেন এবং হাসপাতালের রোগী ধরা দালালির কাজ করতেন। সকালে সেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।