সেতুর নির্মানকাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাংগই-মোকামদহ খালের ওপরের সেতুর নির্মাণকাজ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। গতকাল দুপুর ১২টায় দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. আজিজুল হক চৌধুরী এ কাজ উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ টি এম বেনজির রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দীন, আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এর দৈর্ঘ্য ৩৩ ফুট এবং প্রস্থ ১৪ ফুট। এর নির্মাণব্যয় ধরা হয়েছে ১৮ লাখ টাকা।