সেতুর পাটাতন তুলে ফেলায় দুর্ঘটনায় ট্রাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট সদর উপজেলার বিসিক শিল্পনগরের বটতলী-পাকার মাথা রাস্তার বেইলি সেতুর পাটাতন তুলে ফেলায় একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ট্রাকের চালক ফুলমিয়া জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে বিসিক শিল্পনগরের বটতলী-পাকার মাথা রাস্তার চক দাদরা এলাকার বেইলি সেতুর পাটাতন তুলে ফেলে দুর্বৃত্তরা। এ কারণে ওই রাস্তায় শুক্রবার রাত ১১টার পর থেকে গতকাল শনিবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।