সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর-মাদারীপুর সড়কে শরীয়তপুর সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাটে কীর্তিনাশা নদীর ওপর নির্মিত একটি বেইলি সেতুর পাটাতন গতকাল মঙ্গলবার ভেঙে পড়েছে। এতে এই পথে শরীয়তপুরের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে; ভোগানি্ততে পড়েছে যাত্রীরা।সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, সকাল আটটার দিকে অতিরিক্ত পণ্যবোঝাই একটি ট্রাক সেতুতে উঠলে সেতুর পাত ভেঙে যায়। ট্রাকটি সেতু থেকে সরিয়ে পাটাতন মেরামতের কাজ করছেন সওজের কর্মীরা। সেতুর দুই প্রানে্ত অনেক যানবাহন আটকা পড়েছে।গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। সেতুর দুই প্রানে্ত পারাপারের অপেক্ষায় গাড়ি আটকা পড়েছে। গাড়ি থেকে নেমে যাত্রীরা বিকল্প পথে গন্তব্যে রওনা হচ্ছে। সওজ শরীয়তপুরের উপসহকারী প্রকেৌশলী জাহাঙ্গীর আলম বলেন, এ সড়কের তিনটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ। ভারী গাড়ি চলাচলের কারণে মাঝেমধ্যে পাটাতন ভেঙে যায়। তখন সড়ক বন্ধ করে সেতুর মেরামতকাজ করতে হয়। ২৪ টন মালবোঝাই ট্রাক সেতুতে ওঠার কারণে পাটাতন ভেঙে গেছে। মেরামতের কাজ চলছে। সেতুটি যানবাহন চলাচলের উপযোগী করতে বুধবার (আজ) দুপুর পর্যন্ত সময় লাগবে।১৯৯৪ সালে শরীয়তপুর-মাদারীপুর সড়কের আঙ্গারিয়া, টুমচর ও খোয়াজপুর টেকেরহাটে কীর্তিনাশা নদীর ওপর তিনটি বেইলি সেতু নির্মাণ করা হয়। ২০০২ সালে কতর্ৃপক্ষ তিনটি সেতুই ঝঁুকিপূর্ণ ঘোষণা করে এবং সেতু দিয়ে পঁাচ টনের অধিক পণ্যবোঝাই গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।