সেতুর পাশ থেকে বালু উত্তোলন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার খারুভাজ সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ গতকাল সোমবার বন্ধ করে দিয়েছে প্রশাসন। সেখানে ১২ দিন ধরে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল।
এলাকার কয়েকজন বলেন, উপজেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে হাড়িয়ারকুঠি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে গেছে খারুভাজ নদ। খারুভাজ গ্রামের কাছে ১৯৯৯ সালে নদের ওপর সেতু নির্মাণ করা হয়। সেতুটির পাশ থেকে একই উপজেলার জানপুর গ্রামের বালু ব্যবসায়ী হবীবার রহমান অবৈধভাবে খননযন্ত্র বসিয়ে বালু তুলে বিক্রি করে আসছিলেন। বালু উত্তোলনের কারণে সেতুটি হুমকির মুখে পড়ে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়।
উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার দেলওয়ার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর ইউএনও জিলুফা সুলতানার নির্দেশে গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।