সেতুর রেলিং ভেঙে ট্রাক খালে, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি এলাকায় ক্ষতিগ্রস্ত সেতুর রেলিং ভেঙে চিনিবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। নিহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানির ভাষ্য, পানিতে ডুবে ট্রাকের চালক ও সহকারী নিহত হন। রেকার দিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।