সেতুর রেলিং ভেঙে ট্রাক নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর (ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু) রেলিং ভেঙে গতকাল রোববার সকালে মাছভর্তি একটি ট্রাক নদীতে পড়ে তিনজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়।আহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক খবির হোসেন, মাছ ব্যবসায়ী আল ইসলাম ও রিপন ঢালী। মুক্তারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে থানায় কোনো মামলা করা হয়নি।