সেতুর সঙ্গে বাসের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি বেইলি সেতুর সঙ্গে একটি পিকনিক বাসের ধাক্কা লেগে ছাদ থেকে পড়ে ১২ যাত্রী আহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পিকনিকের জন্য একটি বাস ভাড়া করে প্রায় ৪০ জন যুবক গতকাল শনিবার দুপুরে ধামরাই থেকে সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ির উদ্দেশে রওনা হন। বেলা দুইটার দিকে গোলড়া-সাটুরিয়া সড়কের সাটুরিয়াবাজার এলাকায় বেইলি সেতুর ওপর টানা দেওয়া লোহার পাতের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসের ছাদে থাকা ১২ জন পড়ে আহত হন। তাঁদের মধ্যে মো. আলামিন, মো. ইয়াদুল্লাহ, আবুল কাশেম, সাইফুল ইসলাম, ইমরান হোসেন ও আরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।