সেতুর স্ল্যাব ভেঙে ২০ কিলোমিটার সড়কে যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় একটি সেতুর স্ল্যাব ভেঙে পড়ায় যানজটের সৃষ্টি হয়। ভেঙে পড়া স্ল্যাব মেরামতের কাজ করেছেন িনর্মাণশ্রমিকেরা। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় একটি সেতুর স্ল্যাব ভেঙে পড়ায় যানজটের সৃষ্টি হয়। ভেঙে পড়া স্ল্যাব মেরামতের কাজ করেছেন িনর্মাণশ্রমিকেরা। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সকালে মহাসড়কের বাইমাইল এলাকায় একটি সেতুর স্ল্যাব ভেঙে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাইমাইল এলাকায় একটি সেতুর স্ল্যাব ভেঙে গেলে এ মহাসড়কের একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্ল্যাবের নির্মাণকাজ শুরু করলেও এক লেন দিয়েই যান চলাচল করছে। একটি লেন বন্ধ থাকায় গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন জটে আটকা পড়ায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
গাজীপুর সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, সকালে বাইমাইল এলাকায় একটি সেতুর স্ল্যাব ভেঙে যায়। পরে সকাল নয়টা থেকে এর মেরামত শুরু হয়। দুপুরে মেরামতের কাজ শেষ হয়।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, মহাসড়কের এক লেন দিয়ে যান চলাচল করায় কিছু যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। দু-এক দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।