সেদ্ধ ডিম বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে সেদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার স্কুল ফিডিং কর্মসূচিতে এসব ডিম বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। সকাল ১০টায় কাহারতা ও দুপুর ১২টায় আনোয়ার তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা মিনা, প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম উকিল উদ্দিন প্রমুখ। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি