সেনবাগে আ.লীগ নেতারা দুই ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের মনোনীত ব্যক্তিকে দলীয় মনোনয়ন দিতে রাজি না হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ নেতাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা।
গতকাল শনিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে ওই নেতাদের অবরুদ্ধ করে রাখা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা পরিষদসংলগ্ন সেনবাগ-সোনাইমুড়ী সড়কে ব্যারিকেড দেন। এ সময় বিকল্প পথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও নেতারা সভাস্থল ত্যাগ করে নেতা-কর্মীদের রোষানল থেকে রক্ষা পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে সড়কের ব্যারিকেড সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জানতে চাইলে তৃণমূলের ক্ষুব্ধ নেতা-কর্মীদের হাতে দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকার কথা স্বীকার করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহম্মদ চৌধুরী। গতকাল রাত নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে তিনি জানান, তৃণমূলের নেতা-কর্মীদের মতামত জেলা নেতাদের অবহিত করা হয়েছে