সেনবাগে আ.লীগের পাঁচ নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আহমঞ্চদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু জাফর ওরফে টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাফর আহমঞ্চদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের মনোনীত প্রার্থীর বিরোধিতার পাশাপাশি তাঁকে পরাজিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন, কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক ও সাধারণ সম্পাদক বেলাল ভূঁইয়া। ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ওরফে খোকন ও সাধারণ সম্পাদক বাকের আহমেঞ্চদ এবং ছাতারপাইয়া ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল হক মজুমদার।
প্রসঙ্গত, সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক জাহাঙ্গীর আলম মানিককে দলীয় সমর্থন দেওয়া হয়। পাশাপাশি উপজেলা কমিটির উপদেষ্টা গোলাম মোস্তফা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।