সেনবাগে ইভ টিজিং মাদক, যৌতুকের বিরুদ্ধে শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিং, মাদক, যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত সামনে উঁঁচিয়ে শপথ করল নোয়াখালীর সেনবাগের নানা বয়সের হাজারো মানুষ। গত বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিশাল সাইকেল শোভযাত্রা শেষে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বের সামনে অনুষ্ঠিত সমাবেশে ওই শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা।সকালে ইউএনও আনোয়ার পাশা নিজেই উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ছাতারপাইয়া বাজার থেকে সাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হন। একইভাবে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম খানের নেতৃত্বে প্রায় সমপরিমাণ দূরত্বে কুতুবেরহাট থেকে আরেকটি শোভযাত্রা রওনা হয় উপজেলা সদরের দিকে। এ ছাড়া তিন দিক থেকে আসে আরও তিনটি সাইকেল শোভাযাত্রা।