সেনবাগে একই স্থানে একাধিক কর্মসূচি, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার গাজীরহাট উচ্চবিদ্যালয়ের মাঠ ও এর আশপাশের এলাকায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে কাল রোববার রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।একই স্থানে একই দিন ইসলামী সমাজকল্যাণ পরিষদের ব্যানারে তাফসির মাহফিল, ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও যুবসমাজ প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের ঘোষণা দেওয়ায় গত বৃহস্পতিবার রাতে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা গতকাল প্রথম আলোকে বলেন, শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় গাজীরহাট উচ্চবিদ্যালয়ের মাঠ ও এর আশপাশের এলাকায় একসঙ্গে পাঁচজনের বেশি লোকের সমাগমসহ সব ধরনের মিছিল-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ থাকবে।গাজীরহাট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, তাফসির মাহফিল আয়োজনের জন্য ইসলামী সমাজকল্যাণ পরিষদের পক্ষে দুটি এবং প্রতিনিধি সভার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য স্থানীয় যুবসমাজের পক্ষে ১ ফেব্রুয়ারি একটি করে আবেদন করা হয়। ইসলামী সমাজকল্যাণ পরিষদের একটি আবেদনে মাহফিলের জন্য আজ শনিবার ও কাল রোববার এবং অন্য তিনটি আবেদনে শনিবার মাঠ বরাদ্দ চাওয়া হয়।উদ্ভূত পরিস্থিতিতে ১২ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠকে কোনো পক্ষকেই মাঠ বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিষয়টি লিখিতভাবে ইউএনওকে জানানো হয়।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মাঠ ও এর আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।