সেনবাগে কেন্দ্র দখলের চেষ্টা, ভোট গ্রহণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আজ শনিবার একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছে এক দল দুর্বৃত্ত। এর পর থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, আজ দুপুর পৌনে ১২টার দিকে পশ্চিম ছাতারফাইয়া দারুল উলুম কওমি মাদ্রাসা কেন্দ্রে ২৫-৩০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করতে যায়। এ সময় তারা বেশ কিছু ব্যালট পেপার ও ভোট দেওয়ার সিল ছিনিয়ে নিয়ে যায়।

উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা ভোট গ্রহণ বন্ধ রেখে একটি কক্ষে আশ্রয় নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রিসাইডিং কর্মকর্তা কাজী ছৈয়দে রহমান বলেন, ঘটনার পর থেকে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।